Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Wednesday, May 8, 2019

শিক্ষাবর্ষ - ২০১9-২০20 একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম-কানুন এখানে।

আবেদন পদ্ধতিঃ অনলাইন ও এসএমএস এ আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।
আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির সময়সীমাঃ ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত।
শুধুমাত্র পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে আবেদনের সময়সীমাঃ ০৩ থেকে ০৪ জুন পর্যন্ত চলবে। 
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ১০ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১ থেকে ১৮ জুন পর্যন্ত
২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১৯ থেকে ২০ জুন পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ  ২১ জুন
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২ থেকে ২৩ জুন পর্যন্ত।
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ  ২৫ জুন
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ২৫ জুন
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত
ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত
ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৯
৩য় পর্যায়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সময়সীমাঃ –
অনলাইনে আবেদনঃ অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে- www.xiclassadmission.gov.bd

অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ০৫ থেকে ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা।
আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে।

এসএমএসে আবেদনঃ আগের মতো টেলিটক থেকে এসএমএস পাঠিয়েও আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য প্রতি আবেদনের (প্রতি কলেজের জন্য এক আবেদন) জন্য ১২০ টাকা দিতে হবে। কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান—সবার জন্যই একই নিয়মে আবেদন করতে হবে। 

শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।

ভর্তি ফিঃ
  • মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
  • ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত বা এমপিও বর্হিভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বর্হিভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
  • কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে।
  • দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতিঃ
  • প্রার্থী নির্বাচনে কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবেনা। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
  • বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১০০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কোন আবেদনকারী থাকে তাহলে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা সদরের বাইরের এলাকার শিক্ষার্থী, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্ত দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের সন্তানদের জন্য, ০.৫ শতাংশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং অপর ০.৫ শতাংশ প্রবাসীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। যদি উপর্যুক্ত কোটায় প্রার্থী না পাওয়া যায় টবে সাধারণ কোটার শিক্ষার্থী ভর্তি করা যাবে। মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। শিক্ষা, বিকেএসপি এবং প্রবাসীদের সন্তান কোটার ক্ষেত্রে ভর্তির সময় উপযুক্ত প্রমানপত্র দাখিল করতে হবে।
  • সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে।
  • বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত/জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে। প্রার্থী বাছাইয়ে জটিলতা হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ ও রসায়নে প্রাপ্ত জিপিএ বিবেচনায় নিতে হবে।
  • মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান জিপিএ নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত জিপিএ বিবেচনা করা হবে।
  • এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট গ্রেড পয়েন্ট একই হলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে জটিলতা হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত নম্বর বিবেচনায় আনতে হবে।
  • স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে নিজ প্রতিষ্ঠানের স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে প্রযোজ্য ক্ষেত্রে উপরোক্ত নিয়মাবলী অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তিই অনলাইন হবে।
  • কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
  • কলেজ/সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।
  • সকল কলেজ/উচ্চমাধ্যমিক/সমমানের বিদ্যালয় স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথ্য শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে হবে। কোন প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও বোর্ড নির্ধারিত তারিখের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৯

Sunday, May 7, 2017

শিক্ষাবর্ষ - ২০১৭-২০১৮ একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম-কানুন এখানে।


finger
 শিক্ষাবর্ষ - ২০১৭-২০১৮  একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম-কানুন এখানে।


বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার ১০টি কলেজে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, প্রার্থীর একইসঙ্গে ১০টি কলেজের মেধাক্রম প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক ২০১৭-২০১৮  শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য।

আবেদন পদ্ধতিঃ অনলাইন ও এসএমএস এ অাবেদন করা যাবে।
আবেদনের সময়সীমাঃ  ০৯ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত। যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে সে সকল শিক্ষার্থীদেরকেও একই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন : অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে- www.xiclassadmission.gov.bd 
অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা।
আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- চার্জ করবে। অনলাইনে মাত্র একবারই আবেদন করা যাবে।
এসএমএসে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে।
এসএমএসে আবেদন : আগের মতো টেলিটক থেকে এসএমএস পাঠিয়েও আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য প্রতি আবেদনের (প্রতি কলেজের জন্য এক আবেদন) জন্য ১২০ টাকা দিতে হবে। কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান—সবার জন্যই একই নিয়মে আবেদন করতে হবে। 

fingerআপনার  কলেজের EIIN নম্বর জানা না থাকলে এখানে ক্লিক করে জেনে নিন।


ফলাফল প্রকাশঃ আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা বা ফলাফল প্রকাশ হবে ০৫ জুন।
শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
ভর্তি ফিঃ
  • মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
  • ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত বা এমপিও বর্হিভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বর্হিভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
  • কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে।
  • দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতিঃ
  • প্রার্থী নির্বাচনে কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবেনা। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
  • কোনো স্কুল অ্যান্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব-স্ব বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করেই অবশিষ্ট শূন্য আসনে ভর্তি করাতে পারবে। তবে সব ভর্তিই অনলাইনে সম্পন্ন করতে হবে।
  • বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। অবশিষ্ট আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা সদরের বাইরের এলাকার শিক্ষার্থী, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্ত দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
    আর নতুন করে এবার শূন্য ০.৫ শতাংশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং অপর ০.৫ শতাংশ প্রবাসীদের সন্তানদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
  • সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত/জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে। প্রার্থী বাছাইয়ে জটিলতা হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ ও রসায়নে প্রাপ্ত জিপিএ বিবেচনায় নিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান জিপিএ নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত জিপিএ বিবেচনা করা হবে।
  • এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন।কোনো কলেজে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
  • কলেজ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর ছাড়পত্র ইস্যু করা যাবে না এবং ভর্তি করানো যাবে না। তবে সরকারি/ আদা সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের বদলিজনিত কারণে তাদের সন্তানদের ছাড়পত্র ইস্যু বা ভর্তি করতে পূর্বানুমতি নিতে হবে না।উল্লেখ্য, ভর্তির ক্ষেত্রে নীতিমালার ব্যতয় ঘটলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিও বাতিল এবং সরকারি কলেজের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Saturday, May 21, 2016

HSC Admission Online Application Process 2016

HSC Admission Online Application 2015:
Students may apply by SMS & online system. This year both type of application will be acceptable. Applicants may apply online through www.xiclassadmission.gov.bd web portal. Applicants may choice max 10 college. Education Board will select college as per SSC result. Online five college application fee Tk. 150/= only.
HSC Admission application system by SMS:
1st Step: Teletalk Mobile for SMS
2nd Step:CAD<space> College EIIN <space> First Letter of Desired Group<space> First 3 Letters of your Board<space> SSC Roll Number<space> Passing Year of SC/Equivalent Exam<space> Name of Desired Shift<space> Version <space> Quota send to 16222
Group: s= Science, H=Humanities, B=Business Studies,
E= Home Economics, I= Islamic Studies
Shift: M= Morning Shift, D= Day Shift, E= Evening shift,
N= If there is no shift
Version: B= Bangla, E= English
Quota: F= Freedom Fighter, ED= Children Quota,
SQ= Special Quota
3rd Step: After successfully completed application, Applicant will get an rerun SMS with PIN number. You can get payment information. How much you have to pay?
4th Step: If you want to pay the charge then write SMS:
CAD<space>YES<space>PIN Number<space>Contact Number and send to 16222
5th Step: Return confirmation SMS will get in your mobile mentioned candidate Name and Trac number.

Saturday, May 14, 2016

শিক্ষাবর্ষ - ২০১৬-১৭ একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম-কানুন এখানে।

finger
 শিক্ষাবর্ষ - ২০১৬-১৭ একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম-কানুন এখানে।

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার ১০টি কলেজে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, প্রার্থীর একইসঙ্গে ১০টি কলেজের মেধাক্রম প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য।
যারা ভর্তি হতে পারবেঃ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।
আবেদন পদ্ধতিঃ অনলাইন ও এসএমএস এ অাবেদন করা যাবে।
আবেদনের সময়সীমাঃ ২৬ মে থেকে শুরু হয়ে ০৯ জুন পর্যন্ত। যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে সে সকল শিক্ষার্থীদেরকেও একই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
ভর্তির সময়সীমাঃ বিলম্ব ফি ছাড়া ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত আর বিলম্ব ফি দিয়ে ১০-২০ জুলাই পর্যন্ত ভর্তি চলবে।
অনলাইনে আবেদন : অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে- www.xiclassadmission.gov.bd 
অনলাইনে ভর্তি আবেদনে পছন্দের ১০টি কলেজকে নির্বাচন করতে পারবে শিক্ষার্থীরা।
আবেদন ফিঃ অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- চার্জ করবে। অনলাইনে মাত্র একবারই আবেদন করা যাবে।
এসএমএসে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে।
এসএমএসে আবেদন : আগের মতো টেলিটক থেকে এসএমএস পাঠিয়েও আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য প্রতি আবেদনের (প্রতি কলেজের জন্য এক আবেদন) জন্য ১২০ টাকা দিতে হবে। কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান—সবার জন্যই একই নিয়মে আবেদন করতে হবে। 

fingerআপনার  কলেজের EIIN নম্বর জানা না থাকলে এখানে ক্লিক করে জেনে নিন।


ফলাফল প্রকাশঃ আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা বা ফলাফল প্রকাশ হবে ১৬ জুন।
ক্লাস শুরুর তারিখঃ ১০ জুলাই থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
কলেজ কর্তৃক রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ফি বোর্ডে জমা দেওয়ার সময়সীমাঃ ৭-১৮ আগস্ট।
ভর্তিকৃত শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দেওয়ার সময়সীমাঃ ২২-৩১ আগস্ট।
শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
ভর্তি ফিঃ
  • মফস্বল/পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
  • ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত বা এমপিও বর্হিভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বর্হিভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
  • কোনো শিক্ষার্থীর কাছ থেকে অনুমোদিত ফি’র বেশি নেওয়া যাবে না এবং অনুমোদিত সব ফি গ্রহণের ক্ষেত্রে যথাযথ রশিদ প্রদান করতে হবে।
  • দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতিঃ
  • প্রার্থী নির্বাচনে কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা যাবেনা। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
  • কোনো স্কুল অ্যান্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব-স্ব বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করেই অবশিষ্ট শূন্য আসনে ভর্তি করাতে পারবে। তবে সব ভর্তিই অনলাইনে সম্পন্ন করতে হবে।
  • বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। অবশিষ্ট আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা সদরের বাইরের এলাকার শিক্ষার্থী, ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্ত দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
    আর নতুন করে এবার শূন্য ০.৫ শতাংশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং অপর ০.৫ শতাংশ প্রবাসীদের সন্তানদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
  • সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত/জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে। প্রার্থী বাছাইয়ে জটিলতা হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ ও রসায়নে প্রাপ্ত জিপিএ বিবেচনায় নিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান জিপিএ নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত জিপিএ বিবেচনা করা হবে।
  • এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন।কোনো কলেজে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
  • কলেজ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর ছাড়পত্র ইস্যু করা যাবে না এবং ভর্তি করানো যাবে না। তবে সরকারি/ আদা সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের বদলিজনিত কারণে তাদের সন্তানদের ছাড়পত্র ইস্যু বা ভর্তি করতে পূর্বানুমতি নিতে হবে না।উল্লেখ্য, ভর্তির ক্ষেত্রে নীতিমালার ব্যতয় ঘটলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিও বাতিল এবং সরকারি কলেজের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Monday, September 7, 2015

২০১৮ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে সেশনজট মুক্ত


 - ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর নোমান উর রশীদ
আজ ৭.০৯.১৫ তারিখ অপরাহ্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিভাগীয় দফতর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভাইস চ্যান্সেলরের ছুটিজনিত কারণে তাঁর দায়িত্বে নিয়োজিত প্রফেসর নোমান উর রশীদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ এর নেতৃত্বে বর্তমান প্রশাসন সেশনজট নিরসনে যে ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করেছে তা যে কোন মূল্যে বাস্তবায়ন করা হবে এবং ২০১৮ সালের মধ্যে বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ন সেশনজট মুক্ত। এ লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সারা দেশের সকল কলেজের অধ্যক্ষ ও ছাত্র-ছাত্রীবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন। 
তিনি আরো বলেন, গঈছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই সম্ভবপর হয় না। সে বিবেচনায় এস এস সি ও এইচ এস সি এর মতো ২ টি বৃহৎ পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য  বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বাস্তবায়নের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় ব্যয়িত সময় কমিয়ে আনা সম্ভব হবে।’
সভায় উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর,  ডিন, রেজিস্ট্রারসহ অন্যান্য বিভাগীয় প্রধান।

(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়

Wednesday, August 26, 2015

ঢাবি ভর্তি পরীক্ষায় এবার আসন ৬৬৫৫ টি


ঢাবি: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ছয় হাজার ৬৫৫ আসনের বিপরীতে আবেদন করতে পারবে চার লাখ ৫৪ হাজার ৬৯৬ জন। যার ফলে  একটি আসনের বিপরীতে লড়বে ৬৮ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইন ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘চ’-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী হবে ৪ লাখ ৪৮ হাজার ৩৯৩ জন। এ ইউনিটে প্রতি আসনে লড়বে ৩ হাজার ৩২১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগের জন্য ‘ক’-ইউনিটে মোট আসন ১ হাজার ৬৬০টি। আবেদন করতে পারবে ৫৭ হাজার ৬৪৩ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য লড়বে ৫৯ জন ভর্তিচ্ছু।

মানবিকের জন্য ‘খ’ ইউনিটে ২ হাজার ২৪০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৭৩ জন। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৬৭ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষার জন্য ‘গ’-ইউনিটে এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ৯৬ হাজার ৬২৯জন। এখানে প্রতি আসনে বিপরীতে লড়বে ৮৩জন শিক্ষার্থী।

সকল বিভাগের জন্য সম্মিলিত ‘ঘ’-ইউনিটে এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ২ লাখ ৫৪ হাজার ৮৪৮ জন। এই ইউনিটে এক আসনের জন্য লড়বে ১৭৮ জন।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা লিখিত ১০ অক্টোবর শনিবার, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১৭ অক্টোবর শনিবার, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা : ক-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০ পয়েন্ট।

খ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০ পয়েন্ট। গ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। চ-ইউনিটের অধীনে পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোন একটি নূন্যতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫ পয়েন্ট।

ঘ-ইউনিটের মানবিক শাখায় থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭ পয়েন্ট।  বিজ্ঞান থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮ পয়েন্ট।  ব্যবসায় শিক্ষা থেকে আগতদের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নীচে নয়।

Monday, August 17, 2015

এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে চ্যালেঞ্জ করে ৩ লাখ ছাত্র/ছাত্রীর আবেদন


এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে দশ শিক্ষা বোর্ডে তিন লাখ ১০ হাজার ৭৯টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের বলেন, পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১০ বোর্ডে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন। মোট জিপিএ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
অনুত্তীর্ণ ও প্রত্যাশিত ফল না আসা শিক্ষার্থীরা ফল চ্যালেঞ্জ করে ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলে আবেদন করেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পুনঃনিরীক্ষার আবেদনের জন্য প্রতিটি বিষয় ও প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়। তবে যেসব বিষয়ের দুটি বিষয় (প্রথম ও দ্বিতীয়) রয়েছে যে সকল বিষয়ে প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।

Sunday, August 9, 2015

HSC/Alim/Equivalent result 2015

Education Board Bangladesh

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

 
Archive
 
         
  Examination :  
  Year :  
  Board :  
  Roll :  
  3 + 4 =  
       
         
 
 
 
     
  HSC/Alim/Equivalent result 2015 will be published after 02.00pm on 09 August 2015  
     
 
 
Teletalk Bangladesh Ltd.
 
 

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

 
Archive
 
     
 Examination: 
 Year: 
 Board: 
 Roll: 
 4 + 8= 
     
     
 
 
 
   
 HSC/Alim/Equivalent result 2015 will be published after 02.00pm on 09 August 2015 
   
 
 
Teletalk Bangladesh Ltd.
 
 

Friday, August 7, 2015

পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির সম্ভাব্য সূচি 2016-2016


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস -২৩,২৪,৩০ ও ৩১ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়- ৪ ও ৫ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় -৯,১০,১৬,১৭,৩০ অক্টোবর ও ৬ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় পরের দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়-৯ থেকে ১২ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- ১ থেকে ৯ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়- কুষ্টিয়া ১৫ থেকে ১৯ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-৯-১২ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়-২৭ ও ২৮ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-৪,৫ ও ৬ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়-১১ ও ১২ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়-১ অক্টোবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-১০ বা ১৭ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -৩১ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- ১৪ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)- ৬ নভেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়- ২০ অথবা ২৭ নভেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-১৪ নভেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -৫ ডিসেম্বর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় -১৮ ডিসেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২৮- নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়- ৭ নভেম্বর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -১৩ নভেম্বর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-১৪ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-২০ ও ২১  নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-২৭ ও ২৮ নভেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-১৩ ও ১৪ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২০ ও ২১ নভেম্বর