Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Sunday, June 21, 2015

নিশ্চিত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা


এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে থাকতেই পারলেই মিলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ। এ জন্য হাতে ছিল ভারতের সঙ্গে তিন ম্যাচ এবং আসছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচ, মোট ৬টি ওয়ানডে। এই ছয়টির মধ্যে দুটো জিতলেই হতো। আজ দ্বিতীয় ওয়ানডেও ভারতে হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছাল মাশরাফি-সাকিবরা। এ জয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ও হলো।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যায় বাংলাদেশ। ৮৮ থেকে বেড়ে রেটিং পয়েন্ট হয় ৯১। ওয়েস্ট ইন্ডিজের ৮৮, পাকিস্তানের ৮৭। হিসাব ছিল,২-১ সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর পাকিস্তানের পর ভারতকেও বাংলাওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। অত দুর যেতে হয়নি, আজ দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সাতে পৌঁছে গেল মাশরাফি-সাকিবরা। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট কিন্তু ৯৬। তবে এসব হিসাব অবশ্য ২০ জুন পর্যন্ত। আজকের ম্যাচ শেষেও তালিকা হালনাগাদ হবে। 
চ্যাম্পিয়নস ট্রফির পর আগামী বিশ্বকাপও ইংল্যান্ডে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাটা হবে বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা পুঁজির সুযোগ। সেই সুযোগ পাওয়ার শর্ত ছিল একটাই, এ বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে মধ্যে থাকতে হবে র‍্যাঙ্কিংয়ে আটে। র‍্যাঙ্কিংয়ে সেরা আট দল খেলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। সেরা আট দল সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগও। ফলে আট নম্বর জায়গাটি বাংলাদেশের জন্য ছিল দারুণ গুরুত্বপূর্ণ। যে জায়গাটি নিয়ে লড়াই হচ্ছিল পাকিস্তানের সঙ্গে। কারণ পাকিস্তান নয়ে। বাংলাদেশের কাছে ধবল ধোলাই হয়েই নয়ে নেমে যায় পাকিস্তান। আটে উঠে বাংলাদেশ। 
পাকিস্তান কিছুদিন পরে খেলবে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে। বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। এই দুটো সিরিজ শেষেই র‍্যাঙ্কিংয়ে ওলটপালট হবে। তবে বাংলাদেশ ওত দিন অপেক্ষা না করেই পরপর দু ম্যাচে ভারতকে হারিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করে ফেলল। এমনও হতে পারে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। সেই সম্ভাবনাও আছে। তখন বাদ পড়বে ওয়েস্ট ইন্ডিজ। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৮। নয়ে থাকা পাকিস্তানের ৮৭। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে সিরিজ নেই। আর সেপ্টেম্বর ৩০-এর মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে থাকা দলগুলোই খেলবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। 
পাকিস্তানেরও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছেই। জুলাইয়ের সেই সময়টায় বাংলাদেশও খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 
র‍্যাঙ্কিংয়ের হিসাব হচ্ছে, এগিয়ে থাকা দলের সঙ্গে খেলে জিতলে সেই দলের রেটিং পয়েন্টের সঙ্গে ৫০ পয়েন্ট যোগ করলে আপনি মোট পয়েন্ট পাবেন। হারলে সেই দলের রেটিং পয়েন্টের সঙ্গে ৫০ বিয়োগ করলে পাবেন মোট পয়েন্ট। র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬। প্রতিটা ম্যাচ জিতলে বাংলাদেশ পাবে ১৬৭ পয়েন্ট, হারলেও পাবে ৬৭ পয়েন্ট। ওদিকে একই নিয়মে শ্রীলঙ্কার (রেটিং পয়েন্ট ১০৬) বিপক্ষে প্রতিটা ম্যাচ জিতলে পাকিস্তান পাবে ১৫৬ পয়েন্ট, হারলে ৫৬ পয়েন্ট। 
বাংলাদেশের জন্য সুখবর হলো, ভারতের বিপক্ষে সিরিজটা ২-১ ব্যবধানে হারলেও তাদের রেটিং পয়েন্ট হবে ৮৯। ওয়েস্ট ইন্ডিজকে টপকে চলে যাবে সাতে। ২-১ সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর বাংলাওয়াশ করতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টও ৯৮। 
পাকিস্তানেরও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছেই। জুলাইয়ের সেই সময়টায় বাংলাদেশও খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ প্রতিটি ম্যাচ জিতলে পাবে ১৬২ পয়েন্ট, হারলে শুধু ৬২ পয়েন্ট। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচটা বৃষ্টিতে ভেসে না যাওয়া। কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি দুটো ম্যাচ হারে আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তাহলে পাকিস্তান উঠে আসবে আটে, বাংলাদেশ নেমে যাবে নয়ে! কীভাবে? দুটো ম্যাচ হারলেও বাংলাদেশ পাবে ১৩৪ পয়েন্ট। এখন বাংলাদেশের মোট পয়েন্ট ২৮ ম্যাচে ২৪৭১। দুই ম্যাচ হারলে হবে ৩০ ম্যাচে ২৬০৫। অর্থাৎ রেটিং পয়েন্ট হবে ৮৭! ভগ্নাংশের দিক দিয়ে এগিয়ে থেকে ওপরে উঠবে পাকিস্তান। আর ভারতের কাছে ধবল ধোলাই হলে রেটিং পয়েন্ট নেমে হয়ে যাবে ৮৬। 
ভারতের বিপক্ষে সিরিজ তো বটেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও বাংলাদেশ কেমন করছে, পাকিস্তানের পাশাপাশি তা অধীর আগ্রহে তাকিয়ে দেখবে ওয়েস্ট ইন্ডিজও। আর বাংলাদেশের কারও দিকে তাকানোর দরকার নেই।

Monday, June 15, 2015

দু’কেজি চালে বৃদ্ধার মাস চলে!


উনি আগে কারখানায় কাজ করতেন৷‌ দিনভর বিস্কুটের প্যাকেট করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে৷‌পরে বন্ধ হয়ে যায় সেই কারখানা৷ তারপর থেকেই কাজ হারিয়ে ঘরবন্দি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি-লাগোয়া ফুলবাড়ির বিস্কুট কারাখানার শ্রমিক মিনতি বর্মন৷‌ অন্য শ্রমিকেরা এদিক-সেদিক কিছু কাজ জুটিয়ে নিলেও পারেননি মিনতি৷‌ এক মেয়ে স্বামীর সংসারে৷‌ ১০ বছর আগে মেয়ের বিয়ে দেওয়ার পর মারা যান স্বামী পবিত্র বর্মন৷‌

এরপর অসহায় হয়ে পড়েন৷‌ ভাড়াবাড়ির খরচ জোগাতে পারছিলেন না৷‌ শিলিগুড়ির ঠাঁই হয় পশ্চিম ধনতলা মহানন্দা নদীবাঁধের পাশের এক টুকরো জায়গায়৷‌ কারখানা বন্ধের সময় যে ক’টা টাকা পেয়েছিলেন তা দিয়ে কিছু দিন সংসার টেনেছেন৷‌ এখন আর সেই টাকাও নেই৷‌ কাজ করতে পারেন না৷‌ সোজা হয়ে দাঁড়াতেই পারেন না৷‌ তার বয়স ৬০ বছর চলছে৷‌ বেঁচে আছেন অনাহার সঙ্গী করেই৷‌ দু’কেজি চাল কেনেন৷‌ সেই চাল এক মুঠো নিয়ে হাঁড়িতে চাপান৷‌ সারা মাস ওই দু’কেজি চাল দিয়ে চলে৷‌

কিনতে পারেন না সবজি৷‌ জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে তেল ছাড়াই নুন-জল দিয়ে উনুনে চাপান৷‌ না খেতে খেতে শরীর শীর্ণকায়৷‌ উচ্চতা কমে কমে চার ফুট৷‌ গলার আওয়াজ বের হয় না৷‌ শক্তি নেই৷‌ তবুও ওই আধপেট খাবার খেয়ে দৌড়ন গ্রাম পঞ্চায়েত সদস্য কিংবা প্রধানের কাছে৷‌ বিধবাভাতা বা বার্ধক্যভাতা যদি মেলে৷‌ তা হলে দু’কেজি আরও বেশি চাল কিনতে পারবেন৷‌ দু’বেলা দু’মুঠো বেশি ভাত খেয়ে আরও ক’টা দিন বাঁচার ইচ্ছে৷‌ কেউ শোনেননি৷‌ অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াননি রাজনৈতিক নেতারাও৷‌ ‘একটি মাত্র ভোট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন না নেতারা!’

অভিযোগ এক প্রতিবেশীর৷‌ আশেপাশের বাসিন্দারাই মাঝে মাঝে খাবার দিয়ে যান৷‌ কেউ দেন পরার শাড়ি৷‌ যেখানে অপুষ্টি নিয়ে সরকারের এত নজরদারি, সেখানে পঞ্চায়েত প্রধানেরাও কোনও খোঁজ নেন না এই বৃদ্ধার৷‌ অসহায়তার কথা জানেন সমাজকর্মী মদন ভট্টাচার্য৷‌ তিনি বিষয়টি নজরে আনার চেষ্টা করেন, যাতে ওই বৃদ্ধা পেটপুরে খেয়ে বাঁচতে পারেন, তাই মাসের খোরাক নিয়ে পৌঁছে যান ওই বাড়িতে৷‌ চাল, ডাল থেকে মুখে মাখার প্রসাধনী দিয়ে আসেন৷‌ প্রতি মাসে এভাবে চাল-ডাল দিয়ে যাবেন বলে জানান মদনবাবু৷‌ খবর গিয়েছে রাজগঞ্জের বি ডি ও নরবু শেরপার কাছে৷‌ তিনি খোঁজখবর শুরু করেছেন৷‌ বৃদ্ধাকে কীভাবে সাহায্য করা যায়, তার চেষ্টা করবেন বলে জানান তিনি৷‌

Thursday, June 11, 2015

রাস্তায় দাঁড়িয়ে কাঁদলো পরীক্ষার্থী-অভিভাবক


ঢাকা: ঢাকার রাস্তায় প্রতিদিনই কোথাও না কোথাও হরেক ধরনের মানুষকে কাঁদতে দেখা যায়। কেউবা  কেঁদে কেঁদে ভিক্ষা করে, আবার কেউবা পকেটমারের খপ্পরে পরে টাকা-পয়সা হারিয়ে কাঁদতে দেখা যায়। আবার কখনো কখনো সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়েও অনেককে কাঁদতে দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার সে রকম কোনো ঘটনায় নয়, আজ রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছেন কয়েকজন পরীক্ষার্থী (ও-লেভেল) ও তাদের অভিভাবক।  যানজটে আটকা পড়ে পরীক্ষার হলে ঢুকতে না পারার যন্ত্রনায় কয়েকজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো কাঁদতে দেখা গেল।

যানজটের সঙ্গে মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল  ১০টার দিকে পরীক্ষার্থী সন্তানদের নিয়ে অভিভাবকদেরকে এই দুর্গতির মধ্যে পড়তে দেখা যায়।

অনেককে আবার গাড়ি রেখে কাক ভেজা হয়ে রাস্তায় দৌঁড়া দৌঁড়ি করতে দেখা যায়।অনেকে হেটে দেরিতে পরীক্ষা হলে ঢুকতে পারলেও অনেকে পরীক্ষার হল পর্যন্তই যেতে পারেনি।

সকাল থেকে মুষলধারে বৃষ্টির পর সৃষ্ট যানজটে পরীক্ষার্থীদের সঙ্গে নগরবাসীকে এই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।এই ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে  হাতিরঝিল এলাকার প্রায় সব রাস্তা বন্ধ ছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার থেকেই  গোটা হাতিরঝিলসহ আশপাশে যানচলাচল বন্ধ ছিল। এর ফলে রামপুরা, বাড়িধারা, বাড্ডা, গুলশান থেকে আসা পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়ে।

ওইসব এলাকা থেকে কোনো গাড়ি হাতিরঝিল হয়ে চলাচল করতে পারেনি।ফলে ঐ এলাকা থেকে যেসব পরীক্ষার্থী ধানমন্ডি যেতে চেয়েছিল তারা ভোগান্তিতে পরে।ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে যনজটে আটকে থাকতে হয়েছে। দৃশ্যত সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মালিবাগ, মগবাজার, হাতিরঝিল, গুলশান, মহাখালী, ধানমন্ডি এলাকায় দীর্ঘ যানজট দেখা গেছে।  
প্রায়  দেড়-দু- ঘণ্টারও বেশি সময় ধরে হাতিরঝিল হয়ে যানচলাচল বন্ধ থাকে। ফলে ওইসব এলাকায় যানজট আরো প্রকট আকার ধারণ করে সকাল থেকেই।

বাংলাদেশীকে গলা কেটে হত্যা করেছে বিএসএফ


নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে শহিদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহিদুল ইসলামকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর পিলারের পাশে এই ঘটনাটি ঘটে। নিহত শহিদুল সাপাহার উপজেলার বলদিয়াঘাট কলমুডাঙ্গা গ্রামের গেলাম মোস্তফার ছেলে।
নওগাঁ ১৪ বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল রফিকুল হাসান নিহত শহিদুলের সংঙ্গীদের বরাত দিয়ে জানান, বুধবার রাতে শহিদুল সহ ১০/১২ জন গরু আনতে সীমান্তের ওপারে যান। গরু নিয়ে ভোরে ফেরার পথে ভারতের ৩১ বিএসএফ’র একটি টহল দল তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে পারলেও শহিদুল ধরা পড়েন।
তার সংঙ্গীরা বলেন, বিএসএফ সদস্যরা শহিদুলকে ধরার পর হাসুয়া দিয়ে গলায় কোপ মারেন এবং তাকে ওই অবস্থায় ২৩৭ নম্বর পিলারের পাশে ফেলে রেখে যায়।
পরে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে শহিদুলের লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। সাপাহার থানা পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে শহিদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
১৪ বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল রফিকুল হাসান আরো জানান, আমরা ত্যাৎক্ষনিকভাবে বিএসএফ’র কাছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তবে বিএসএফ’র দাবি তারা শহিদুলকে হত্যা করেনি। চোরাকারবারিদের আভন্ত্যরীন দ্বন্দ্ব এ হত্যাকান্ড ঘটতে পারে। এ নিয়ে আলোচনার জন্য পতাকা বৈঠক আহবান করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। 

সেই হত্যার ঘটনায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


ঢাকা : রাজধানীর কদমতলী এলাকায় প্রকাশ্যে ইব্রাহিম নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এবার কদমতলী থানা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন মুনকে গ্রেফতার করেছে পুলিশ।

একই ঘটনায় এর আগে তার সহযোগি শুক্কুরকে অস্ত্রসহ পুলিশ গ্রেফতার্ তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুধবার গভীর রাতে মুনকে গ্রেফতার করে।

জানা গেছে, বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে নেয়া হলে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি করার কথা স্বীকার না করলেও ওই সময়ে শুক্কুরের সঙ্গে ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেছেন মুন।

উল্লেখ্য, গত ৬জুন জুরাইনে ইব্রাহিম নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনদের দায়ের করা মামলার অন্যতম এই ছাত্রলীগ নেতা মুন। 

আসুন জেনে নিই, পবিত্র জমজম কূপের কিছু অজানা তথ্য


ইসলাম ডেস্ক: পবিত্র কাবার দ্বারপ্রান্তে অবস্হিত কুপকে জমজম কুপ বলে। এই কুপ আল্লাহতায়ালার কুদরতের একটি মহা নিদর্শন। পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে জমজম কুপ তার অন্যতম। এর পানি কখনো নিঃশেষ হয় না। হজরত ইবরাহীম (আ.) আল্লাহর নির্দেশে বিবি হাজেরা ও পুত্র ইসমাঈলকে মক্কার বিজন এলাকায় রেখে যাবার পর যখন তাদের সামান্য খাবার নিঃশেষ হয়ে গিয়েছিল এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাঈল (আ.) তৃষ্ণায় ছটফট করছিলেন, তখন হাজেরা (আ.) ব্যাকুল হয়ে সাফা-মারওয়ায় ছোটাছুটি করছিলেন। আল্লাহ তার এ ব্যাকুলতা দেখে জিবরাঈল (আ.)-কে পাঠিয়ে দেন এবং জিবরাঈল (আ.) স্বীয় পাখার আঘাতে ইসমাঈল (আ.)-এর পায়ের নিচ থেকে এ কুদরতি ঝরনা নিঃসরণ করেন। হাজেরা (আ.) ফিরে এসে যখন দেখলেন-শিশু ইসমাঈল শুয়ে আছে, আর তার পাশ দিয়ে পানির ফোয়ারা ছুটে চলেছে; তখন তিনি চারদিকে বাঁধ দিয়ে আটকাতে লাগলেন। ধারণা করা হয়, হাজেরা (আ.) যদি ওই দিন পানিকে না আটকাতেন তাহলে পুরো দুনিয়া সয়লাব হয়ে যেত।

আসুন জেনে নিই পবিত্র এই কূপ সম্পর্কে আরো কিছু তথ্য

১) আল্লাহ তা’লার অসীম কুদরতে ৪০০০ বছরপূর্বে সৃষ্টি হয়েছিল।
২) ভারী মোটরেরসাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটারপানি উত্তোলন করার পরও পানি ঠিকসৃষ্টির সূচনাকালেরন্যায়।
৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি,জন্মায়নিকোন ছত্রাক বা শৈবাল।
৪) সারাদিন পানি উত্তোলন শেষে,মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
৫) এই কূপের পানি কখনও শুকায়নি,সৃষ্টির পর থেকে একইরকম আছে এরপানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক’য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ওএর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে।
৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়ামও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমানঅন্যান্য পানির থেকে বেশী, এজন্য এইপানি শুধু পিপাসা মেটায় তা না, এইপানি ক্ষুধাও নিবারণ করে।
৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমানবেশী থাকার কারনে এতে কোন জীবানু জন্মায় না ।
১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। 

চীনের সাবেক নিরাপত্তাপ্রধান ঝাউয়ের যাবজ্জীবন কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝাউ ইয়ংকাংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের একটি আদালত।  বৃহস্পতিবার চীনা গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়।

দণ্ডপ্রাপ্ত ঝাউ ইয়ংকাং আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন।  তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে।

২০১২ সালে চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধানের পদ থেকে অবসরে যান তিনি।  এ সময় চীনের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের একজন ছিলেন ঝাউ।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তার আত্মীয়-স্বজন, প্রেমিকা ও বন্ধুদের সাহায্য করার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন।  রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে করে তাদের ব্যবসা-বাণিজ্যে সুবিধা দিয়েছেন তিনি।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ঝাউ একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।  অর্থের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।  ২০১৪ সালের জুলাইয়ে তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়া হয়।  

তাকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা।  কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির নয় সদস্যের মধ্যে তিনি ছিলেন একজন।  সূত্র : বিবিসি 

মাসিক আয় ৫৮ লাখ, বসবাস কোটি টাকার বাড়িতে তারপরও ভিক্ষুক!


আচ্ছা কোন ভিক্ষুকের মাসিক আয় ৫৮ লাখ টাকা কি আদৌ হতে পারে? শুধু কি তাই, তিনি বসবাস করেন কোটি টাকার বাড়িতে। গত বছরের এই ঘটনা বিশ্বজুড়ে আলোরণ সৃষ্টি করেছিল। ৩৭ বছর বয়স্ক ওই ভিক্ষুকের নাম সিমন রাইট। তার বিরুদ্ধে অভিযোগ সারাদিন ভিক্ষা করে। সে যে বাড়িতে ঘুমায় সে বাড়ির দাম তিন লাখ পাউন্ড (৩কোটি ৪৮ লাখ টাকা)!
আর্থিক অবস্থা ভালো হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তি না ছাড়ায় এই পেশাদার ভিক্ষুককে জেলে পাঠিয়েছে বৃটেনের আদালত। জানা গেছে, রাস্তার পাশে ছেঁড়া জামা পরে বসে থাকে সিমন। তার হাতের সাইনবোর্ডে লেখা থাকে, হোমলেস অ্যান্ড হাংরি। এভাবে বসে থেকেই তিনি পথচারীদের কাছ থেকে দিনে প্রায় ২০০ পাউন্ডের সমপরিমাণ টাকা পেতেন।
সারাদিন ভিক্ষা শেষে রাতে কোটি টাকার বাড়িতে ফিরে যেতেন তিনি। ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের প্রহরীরা সিমনকে লেইসেস্টার স্কয়ারে ভিক্ষা করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে। তখনই ম্যাজিস্ট্রেটরা লন্ডনের রাস্তায় ভিক্ষা করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাকে আবার ভিক্ষা করতে দেখা গেছে। এ কারণেই তার ঠিকানা হয়েছে কয়েদিখানায়।
এ বিষয়ে তৎকালীন কাউন্সিলর নিকি অ্যাইকেন বলেন, আমরা মানুষকে অনুরোধ করব যেন রাস্তার ভিক্ষুককে তারা সরাসরি টাকা না দেন। যদি সত্যিই কেউ দান করতে চান তবে সেটা গৃহহীন চ্যারিটি প্রতিষ্ঠানগুলোতে দিন। যার মাধ্যমে সত্যিকারের ভিক্ষুকরা উপকৃত হবে। আজব এই খবরটি মনে করিয়ে দেয়ার জন্যই পুরাতন খবরটি আবার লিখলাম।

Friday, June 5, 2015

টয়লেট ব্যবহার করলে মিলবে টাকা!


পাবলিক টয়লেট ব্যবহার করলে টাকা দিতে হবে না। উল্টে টাকা পাবেন আপনিই। হ্যাঁ, যেখানে সেখানে 
বাথরুম করা বন্ধ করতে এমনই এক অভিনব উপায় ভেবেছে ভারতের আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। শৌচাগার ব্যবহার করলেই আপনি পাবেন টাকা।
এই পরিকল্পনা প্রথম নেয়া হয় নেপালের কাঠমাণ্ডুতে। দারুণ কাজ করে সেই উদ্যোগ। এবার আহমেদাবাদ সেই পথেই হাঁটছে। কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছে, শহরে ৬৭টি শৌচালয় তৈরি করা সত্ত্বেও মানুষ তা ব্যবহার করেন না। এমনকি ফুটপাথের উপরও বাথরুম করতে দেখা যায়। এই উদ্যোগ মানুষকে শৌচালয় ব্যবহার করতে উৎসাহিত করবে বলে আশা করছেন তিনি। 

এক ট্রাক 'জমানো' খুচরো পয়সায় দামি গাড়ি!


খুচরো পয়সা জমিয়ে কেউ গাড়ি কিনছেন, কস্মিনকালেও এমন শুনেছেন কখননো? জিঁ এমন এক ব্যক্তিও আছেন। তিনি রোজ কয়েন জমিয়ে, বিন্দুতে সিন্ধু করে, আস্ত একখান চার চাকার গাড়িই কিনে ফেলেছেন! তিনি চীন-নিবাসী মিস্টার গণ। মিস্টার গন ১ লাখ ৪০ হাজার ডলার খরচ করে নতুন যে গাড়িটি কিনেছেন, তার দাম মিটিয়েছেন বলা যায় খুচরো পয়সাতেই। কয়েনে মিটিয়েছেন ৬ লাখ ৬০ হাজার ইয়েন, ডলারের হিসেবে ১ লাখ ৩৬ হাজার। বাকি, চার হাজার ডলার দিয়েছেন ব্যাংকনোটে। পড়ে প্রশ্ন জাগতেই পারে, এত কয়েন গোনা কী সম্ভব! ওই ব্যক্তি যখন অস্ট্রেলিয়ার ওই গাড়ি কোম্পানির শোরুমে গেলেন, সেখানকার লোকজন কয়েন গুনতে বসে এতটুকু বিরক্ত হলেন না? তারা কি ব্যাপারটা ভালোভাবে নিয়েছেন? না, এতটুকু বিরক্ত হননি। তামার কয়েন পেয়ে, তারা বরং খুশিই। চীনের একটি দৈনিক সূত্রে খবর, সেখানকার একটি পেট্রোল পাম্পে কাজ করেন ওই ব্যক্তি। সেখান তেল তুলতে বাস এলে, তাদের কাছ থেকে কয়েন জমা করেছেন ওই ব্যক্তি। তিলে তিলে জমানো সেই কয়েনই বিন্দুতে সিন্ধু হয়ে উঠেছে। ট্রাকে করে সেই কয়েন নিয়ে গিয়েছেন গাড়ির শোরুমে। দশজন মুটে লেগেছে, সেই কয়েন ভর্তি ব্যাগ ট্রাকে তুলতে-নামাতে। আর ওজন? সব মিলিয়ে চার টন।
তবে, মিস্টার গন-ই প্রথম ব্যক্তি নন, যিনি কয়েন জমিয়ে চার চাকার গাড়ি কিনেছেন। চীনের ওই দৈনিকের দাবি, এর আগে গাড়ি না-কিনলেও কয়েন জমিয়ে ফ্ল্যাট কিনেছেন সেন্ট্রাল চীনের সাংসির আর এক ব্যক্তি, নাম ফুজিয়ান। গত মার্চেই তিনি তার ফ্ল্যাটটি কিনেছেন।
এমন একটি খবর চাউর হয়েছিল, কয়েক বছর আগে অ্যাপেলের কাছে আইনি-যুদ্ধে হেরে স্যামসুং এক লাখ বিলিয়ন অর্থদণ্ড দিয়েছে কয়েনে, যা ট্রাকে করেই পাঠানো হয়েছিল।