Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Monday, October 9, 2017

বাংলাদেশে আসতেছে ‘পেপাল’ ১৯ অক্টোবর

বাংলাদেশে ‘পেপাল’ আসছে ১৯ অক্টোবর
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফ্রিল্যান্সাররা পেপাল সেবার জন্য অপেক্ষা করেছেন। অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হচ্ছে ১৯ অক্টোবর। বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭–এর দ্বিতীয় দিন পেপাল সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
প্রথম আলোকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, সোনালী, রূপালী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে। বেশ কিছুদিন ধরেই পেপাল কর্তৃপক্ষ বাজার যাচাইসহ নানা পরীক্ষা চালিয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশের কথা ভেবে বাংলাদেশে পুরোপুরি পেপাল সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন। এ ছাড়া রেমিট্যান্স আসার হার বাড়বে। ডিজিটাল ট্রানজেকশন বাড়বে।
জুনাইদ আহমেদ বলেন, ‘ডিজিটাল লেনদেন, ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি আমরা। ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এ ধরনের সেবা চালু করা গুরুত্বপূর্ণ। পেপাল চালু হওয়ায় নয়টি ব্যাংকের ১২ হাজার শাখা থেকে সেবা পাওয়ার সুযোগ হবে।’
চলতি বছরের এপ্রিল মাসে দেশে পেপাল চালুর জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বাংলাদেশে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বানে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। পেপাল-জুমের ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে পেপালের জুম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জুলিয়ান কিং।
পরে মে মাসে দেশে পরীক্ষামূলকভাবে পেপালের সেবা (জুম) চালু করে সোনালী ব্যাংক। ব্যাংকটির সব কটি শাখায় সেবাটি দেওয়ার জন্য একটি পরিপত্র জারি করা হয়। এতে শুরুতে বৈদেশিক রেমিট্যান্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালুর কথা বলা হয়। তবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের অর্থ লেনদেনের সুবিধা ছিল না।
জুনাইদ আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই পেপাল সেবাটি চালু করার চেষ্টা ছিল। এবারে ডিজিটাল বাংলাদেশের সফলতার পালকে আরেকটি মুকুট যুক্ত হলো। এতে রেমিট্যান্স বাড়বে।
বাংলায় গুগলের সেবা ও ফেসবুকের প্রশিক্ষণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের দেশ আমাদের। এখানকার জনসংখ্যার বেশির ভাগ তরুণ। ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বে প্রশংসিত। গুগল-ফেসবুকের অনেক সেবা তাই বাংলাদেশে আসছে। ফেসবুক বাংলাদেশে ১০ হাজার তরুণকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবে। ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তিতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রার পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতিমূলক কাজের অংশ এগুলো।’ সুত্র: প্রথম আলো!

Saturday, October 31, 2015

মেয়াদ বাড়লো স্মার্টকার্ড প্রকল্পের


তারিখঃ ৩১.১০.২০১৫
নির্বাচন কমিশনের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড প্রদান ও বিতরণ প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সহকারী প্রধান সাইফুল হক চৌধুরী বৃহস্পতিবার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্যালয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, ইসি সচিবালয় বাস্তবায়নাধীন ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং এক্সেস টু সার্ভিসেস-আইডিইএ’ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল ব্যয় বাড়ানো ছাড়াই ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত (১৮ মাস) বাড়ানো হল।
বিদ্যমান প্রকল্পটি আওতায় আগামী জুনের মধ্যে সাড়ে নয় কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কথা ছিল। উত্পাদন শুরুর কথা ছিল আগস্টেই। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, স্মার্টকার্ড দেয়ার জন্যে প্রক্রিয়া চলছে। কবে নাগাদ বিতরণ শুরু হবে সুনির্দিষ্ট তারিখ দেয়া যাবে না।
তবে বিতরণ কাজের সুবিধায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন।

Monday, September 7, 2015

আবারো নিবন্ধন ১৩ কোটি সিমের


আবারো দেশের প্রায় ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহককে সিমকার্ড নিবন্ধন করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে এটি সম্পন্ন করা হবে।

পাশাপাশি প্রথমবারের মতো মোবাইল সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত ডিলার ও খুচরা বিক্রেতাদেরও তালিকা তৈরি করা হবে। এ তালিকা অনুযায়ী বিক্রেতারাও নিবন্ধিত হবেন। নতুন সিমকার্ড বিক্রির ক্ষেত্রে গ্রাহক নিবন্ধনের সময় বিক্রেতার নাম-ঠিকানাও সংরক্ষণ করতে হবে অপারেটরদের।

নিবন্ধনবিহীন সিমকার্ড ও ভুয়া নিবন্ধনসম্পন্ন সিমকার্ড বিক্রি বন্ধেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক সমকাল।

Monday, August 31, 2015

জাতীয় পরিচয়পত্র নবায়নে মঙ্গলবার থেকে ফি শুরু


জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে, নবায়ন করতে হলে কিংবা তথ্য সংশোধনের প্রয়োজন হলে মঙ্গলবার থেকে তা পুনরায় নিতে গুণতে হবে ১০০ থেকে এক হাজার টাকা।

এদিকে নাগরিকদের স্মার্টকার্ড দেওয়ার লক্ষ্যে চুক্তি হওয়ার পর সাড়ে সাত মাস পেরিয়ে গেলেও এ কর্মসূচির কোনো দিন তারিখ দেয়নি নির্বাচন কমিশন।

ভোটারের তথ্য যাচাইয়ে সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছে নির্বাচন কমিশন। ফলে নির্ভুল জাতীয় পরিচয়পত্র ব্যবহারও অঘোষিতভাবে ‘বাধ্যতামূলক’ হয়ে পড়েছে।

স্মার্ট কার্ড দিতে দেরি হলেও জাতীয় পরিচয়পত্র বিনামূল্যে সংশোধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “অন্তত দু’ মাস সময় দেওয়া হয়েছে। ফি কার্যকরে বিধি মেনে প্রজ্ঞাপন ও গেজেট হয়েছে। সময় বাড়ানোর সুযোগ নেই। ১ সেপ্টেম্বর থেকে সংশোধিত লেমিনেটেড কার্ড নিতেও টাকা লাগবে। জরুরি কাজে যে কোনো কার্ড প্রয়োজন হলে নির্ধারিত ফি দিয়েই তা নিতে হবে।”

প্রথমবার জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য বাংলাদেশের নাগরিকদের কোনো টাকা দিতে হয় না। এ কার্ডের মেয়াদ ১৫ বছর। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর জাতীয় পরিচয়পত্র নবায়নেও ফি দিতে হবে।

কোন কাজে কত টাকা লাগবে:

জাতীয় পরিচয়পত্র নবায়নের ‘ফি’ ঠিক করা হয়েছে ১০০ টাকা। তবে জরুরিভিত্তিতে নবায়নের জন্য দিতে হবে ১৫০ টাকা।

হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে সাধারণ সময়ের জন্য প্রথমবার আবেদনে ২০০ ও জরুরি আবেদনে ৩০০  টাকা ‘ফি’ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া দ্বিতীয়বার ৩০০ টাকা (সাধারণ), ৫০০ টাকা (জরুরি) এবং পরবর্তী যে কোনো বার আবেদনে ৫০০ টাকা (সাধারণ) ও জরুরি সময়ের জন্য এক হাজার টাকা ঠিক করা হয়েছে।

পরিচয়পত্র হারালে বা নষ্ট হলে বিকল্প পরিচয়পত্র সংগ্রহে নির্বাচন কমিশনের পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হয়। এক্ষেত্রে নতুন ফি কমিশন সচিব বরাবর পে-অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

পরিচয়পত্র সংশোধনের ফি প্রথমবার ২০০, দ্বিতীয়বার ৩০০ ও পরের যে কোনো বারের জন্য ৪০০ টাকা।

এছাড়া পরিচয়পত্রের তথ্য সংশোধনে প্রথমবার ১০০, দ্বিতীয়বার ২০০ ও পরের যে কোনো বার ৩০০ টাকা করে দিতে হবে।

পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে যে কোনো সরকারি সংস্থা ও কর্তৃপক্ষকে এককালীন পাঁচ লাখ টাকা দিতে হবে। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ে খরচ করতে হবে দুই টাকা।

সরকারি সংস্থা ও বিধিবদ্ধ কর্তৃপক্ষকে তথ্য-উপাত্ত সরবরাহের ক্ষেত্রে এককালীন পাঁচ লাখ টাকা ‘সার্ভিস চার্জ’ ধরা হয়েছে। প্রতিটি উপাত্ত সরবরাহে এক টাকা করে দিতে হবে। প্রতিবছর এক লাখ টাকায় এই সেবা নবায়ন করা যাবে।

অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, ১ সেপ্টেম্বর থেকে ফি নিয়ে সাধারণ ও জরুরি সেবা দিতে যে প্রস্তুতি দরকার, তা ইসির নেই। কোন ব্যাংকে ফি জমা দিতে হবে, কোন বিভাগ-জেলার ভোটার কোন ডেস্কে কাজ করবে, ওয়ান স্টপ সার্ভিস থাকবে কিনা, কল সেন্টারের সুযোগ রাখা হবে কিনা এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন হবে- তা নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনাও কর্মকর্তাদের দেওয়া হয়নি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, “কোন ব্যাংকে, কোথায়, কীভাবে ফি জমা দেওয়া যাবে তার বিস্তারিত জানিয়ে জনবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গণমাধ্যমেও তা প্রচার করা হবে।”

Sunday, August 2, 2015

সব পাবলিক বিশ্ববিদ্যালয় এর জন্য বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা


ডাক ও টেলিযোগাযোগ জন্য নতুন প্রতিমন্ত্রী তারানা হালিম সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াই ফাই ব্যবস্থা করতে চান অ্যাডভোকেট.

"সুবিধা ধীরে ধীরে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে দিতে হবে. এই সুবিধা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অন্তত ব্যবস্থা করা যেতে পারে যদি এটা আরো উপকৃত হতে হবে", তিনি বলেন.

প্রতিমন্ত্রী পোস্ট বিভাগ ডিজিটালকরণের কথা বলেছেন, এই খাতের ই-সেবা সম্প্রসারণ ও আধুনিকীকরণ উপর দৃষ্টি নিবদ্ধ করা. তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক জোরদার এবং সমস্ত দেশ জুড়ে মানুষের 3G প্রাপ্তিসাধ্য না করতে পরিকল্পনা.

তিনি এই কাজ করা হয় না, তাহলে টেলিটক একটি শক্তিশালী অধিকার আছে এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে বজায় রাখা পারবে না দাবি. তারানা হালিম ব্রডব্যান্ড ইন্টারনেট উপর মনোনিবেশ করতে চায় এবং ফাইবার অপটিক তারের সাহায্যে সমস্ত দেশ জুড়ে ইউনিয়ন এবং Upozilas সেবা প্রদান আশা.

তিনি পুরোনো আইন আর প্রাসঙ্গিক ও প্রযুক্তি দ্রুত পরিবর্তন হয় নতুন ক্লজ ভূমিকা প্রয়োজন হবে টেলিযোগাযোগ আইন-2001 আপডেট করা প্রয়োজন লক্ষনীয় যে. তিনি বিটিআরসি এবং বিটিসিএল জোরদার পরিকল্পনা. তিনি ব্যবহারকারীরা তাদের প্রয়োজন পরিষেবার জন্য অনুরোধ করতে পারেন যেখানে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি কথা উল্লেখ করে বলেন তারা সেই অনুযায়ী অবশ্যই সৎপথ অবলম্বন করব.

এটা ব্যবহারকারীকে তারা জন্য বলা হয়েছে পরিসেবা প্রাপ্ত হয়েছে কিনা সাইট থেকে দেখা যায়. দায়বদ্ধতা এই মাধ্যমেই পূরণ করা সম্ভব এবং মানুষ এবং মন্ত্রণালয়ের মধ্যে মিথস্ক্রিয়া ভাল হতে হবে.

টেলিকম বিভাগ গতকাল কার্যকর হয়ে ওঠে একটি 90 দিনের পরিকল্পনা অধীনে শিল্পের পাঁচটি রাষ্ট্রায়ত্ত স্টেকহোল্ডারের কর্মক্ষমতা তাকিয়া একটি পদক্ষেপ নেতৃত্ব দিচ্ছেন.

পরিকল্পনার অংশ হিসেবে, দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি 33 উপরে, তার দেশব্যাপী ব্যবহার অন্তত 15 Gbps অনুমোদন চেষ্টা করবে যখন, আগামী তিন মাসের মধ্যে 6.5 লাখ অতিরিক্ত গ্রাহকদের দখল কাজ করবে এখন Gbps.

Thursday, July 30, 2015

Download Windows 10 at Now


If you need to install or reinstall Windows 10, you can use the tools on this page to create your own installation media using either a USB flash drive or a DVD.

Before you begin

  • Make sure you have:
    • An internet connection (internet service provider fees may apply).
    • Sufficient data storage available on a computer, USB or external drive for the download.
    • A blank USB or DVD (and DVD burner) with at least 4 GB of space if you want to create media. We recommend using a blank USB or blank DVD, because any content on it will be deleted.
  • Read the System Requirements.
  • If you will be installing the operating system for the first time, you will need your Windows product key (xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx). For more information about product keys and when they are required, visit the FAQ page.
  • For Enterprise editions please visit the Volume Licensing Service Center.
Use the media creation tool to download Windows. This tool provides the best download experience for customers running Windows 7, 8.1 and 10. To learn how to use the tool, go to the Installing Windows 10 using the media creation tool page. Tool includes:
  • File formats optimized for download speed.
  • Built in media creation options for USBs and DVDs.
  • Optional conversion to ISO file format.

Tuesday, July 28, 2015

আজ মধ্যরাতের পর থেকেই ব্যবহার করা যাবে উইন্ডোজ ১০


আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকেই ব্যবহার করা যাবে বহুল প্রত্যাশিত মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। এর মধ্যে দিয়ে প্রায় তিন বছর পর কম্পিউটার অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসছে।
প্রতিদিনের কাজ আরও সহজ করে তোলাই উইন্ডোজ ১০ এর মূল লক্ষ্য। মাইক্রোসফট জানায়, উইন্ডোজ ১০ দ্রুত কাজ শুরু করবে। কম্পিউটারের স্টার্ট বোতাম টিপলে নিমেষের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। উইন্ডোজ ৮-এ স্টার্ট মেনু ছিল না।  নতুন সিস্টেমে স্টার্ট মেনুতে পছন্দের ও দরকারি অ্যাপস পিন করে রাখা যাবে।
কিভাবে পাবেন:
উইন্ডোজ ১০ পেতে হলে মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেল ঠিকানা দিতে হবে। এরপর কম্পিউটার (ল্যাপটপ হোক বা ডেস্কটপ) বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে উইন্ডোজ ১০ নামাতে হবে। ধাপে ধাপে নতুন অপারেটিং সিস্টেম কম্পিউটার বা স্মার্টফোনে ইনস্টল হয়ে যাবে বিনা খরচেই। তবে এর জন্য উইন্ডোজ ৭ বা ৮-এর আসল সংস্করণ থাকতে হবে।
নতুন কি আছে উইন্ডোজ ১০ এ:
বেশ কিছু নতুন ব্যাপার আসছে উইন্ডোজ ১০-এ। এতে আসছে মাইক্রোসফটের একেবারে নতুন ইন্টারনেট এক্সপ্লোরার ‘এজ’। মাইক্রোসফটের দাবি, এই এক্সপ্লোরার ব্রাউজ অভিজ্ঞতা একেবারে পাল্টে দেবে। ওয়েব পেজের মধ্যেই নোট লেখা এবং সেই নোট শেয়ার করাও যাবে নতুন সিস্টেমে।
উইন্ডোজ ১০-এ বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কোরটানাকে। অ্যাপল-এর সিরি, গুগ্‌ল নাউ ইত্যাদির সঙ্গে পাল্লা দিতে উইন্ডোজ ৮-এ মাইক্রোসফট নিয়ে এসেছিল কোরটানা। এ বার আরও উন্নত হচ্ছে কোরটানা। এতে অপারেটিং সিস্টেমের সঙ্গে ব্যবহারকারীর আদান-প্রদান প্রক্রিয়া আরও সহজ হবে। কাজের সুবিধা মতো অপারেটিং সিস্টেম সাজিয়ে দেবে কোরটানা।
কোরটানা আরও বেশি ভাষায় যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করছে মাইক্রোসফট। নতুন অপারেটিং সিস্টেম আসার পর আরও বেশ কিছু ভাষার উপযোগী করে তোলা হবে একে।
পাশাপাশি, এ বার উইন্ডোজ ব্যবহারের নানা সুবিধা আসছে। যেমন একই উইন্ডোর মধ্যে চারটি অ্যাপস নিয়ে এক সঙ্গে কাজ করা যাবে। ভার্চুয়াল ডেস্কটপ তৈরির মতো বেশ কিছু সুবিধাও থাকছে এতে।
উইন্ডোজ নিয়ে ব্যবহারকারীদের এক অংশের অভিযোগ আইওস বা অ্যান্ড্রয়েড-এ যে সংখ্যক অ্যাপ মেলে তার অনেক কম অ্যাপস পাওয়া যায় উইন্ডোজে মার্কেট প্লেসে। মাইক্রোসফটের দাবি, এ বার সেই সমস্যার সমাধান করতে চলেছে তারা। এ বার উইন্ডোজ মার্কেট প্লেসে আরও অ্যাপস আসছে।
মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে গেমকে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন এক্সবক্স টিমের প্রধান ফিল স্পেন্সার। বর্তমানে এক্সবক্স ওয়ানের গেমগুলোর মোবাইল ভার্শন ফোন বা ট্যাবে খেলা যায়। এর জন্য এক্সবক্সের ওয়্যারলেস নেটওর্য়াকে সংযুক্ত হতে হয়। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে অন্যান্য পিসি গেমের মতোই এক্সবক্সের যেকোন গেম খেলা যাবে, কনসোল দরকার হবে না।
এর আগে লিনাক্স অপারেটিং সিস্টেমে মাল্টিপল ডেস্কটপ ব্যবহারের সুযোগ ছিল। এবার উইন্ডোজ ১০ একই সাথে একাধিক কাজ করার সুবিধার্থে যুক্ত হয়েছে মাল্টি ডেস্কটপ ফিচার।
মাইক্রোসফট এই অপারেটিং সিস্টেম নিয়ে বেশ আশাবাদী। তাদের দাবি, এই প্রথম স্মার্টফোন,ট্যাবলেট আর কম্পিউটার-তিন ধরনের যন্ত্রেই সাবলীল ভাবে কাজ করবে উইন্ডোজ ১০। তিনটি গ্যাজেটের মধ্যে সংযোগকে আরও সহজ করে তুলবে।
গত ১ জুন মাইক্রোসফট জানিয়েছিল,নতুন অপারেটিং  সিস্টেম উইন্ডোজ ১০ উন্মুক্ত করা হবে ২৯ জুলাই। বিশ্বের ১৯০টি দেশে ১১১ টি ভাষায় একযোগে উন্মুক্ত হবে মাইক্রোসফটের এই নতুন অপারেটিং সিস্টেম।
উইন্ডোজ ১০-আসার প্রথম আভাস দেয়া হয় সফটওয়্যার ও ওয়েব ডেভেলপারদের জন্য ২০১৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক বিল্ড সম্মেলনে। সূত্র: দ্য ভার্জ।

Friday, July 24, 2015

ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম ২০১৫




25 জুলাই 2015 সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হবে। আপনার জন্ম তারিখ যদি 1 জানুয়ারী 2000 বা তার পূর্বের হয় তাহলে ভোটার তালিকা সংগ্রাহ কারীর কাছে গিয়ে নিবন্ধন করুন।

Sunday, July 5, 2015

HTML Color Codes from an Image

         
HTML Color Codes from an Image

Choose Colors from an Image (BETA Version)

Step 1: Select image from your computer and click "Show image" button. Scaled version of the image will show up.
Step 2: Click anywhere on the image to choose an area. 9x9 pixels will be magnified in a small box.
Step 3: Click anywhere in the small box to select desired color.
Step 4: Click again on the image to choose another 9x9 pixels area.

                                                             
Your browser does not support the HTML5 canvas tag. Your browser does not support the HTML5 canvas tag.
Color Code:






Friday, July 3, 2015

কমছে মোবাইলে কথা বলার খরচ


চলতি বছরের বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বাংলাদেশ সরকার। বাজেট উথাপনে এ ঘোষণার পর থেকেই গ্রাহকদের কথা বলার উপর বাড়তি কলরেট একযোগে কার্যকর করে দেশের সবকটি মোবাইল অপারেটর। বিষয়টি নিয়ে বাজেটের পর থেকেই বেশ আলোচনা – সমালোচনা হয় গ্রাহক এবং অর্থনীতিবিদদের মধ্যে থেকে। তার ভিত্তিতেই এবার প্রস্তাবিত বাজেটে নির্ধারিত শুল্কের পরিমাণ কমিয়ে ২ শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এতোদিন মোবাইলে কথা বলার উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপিত থাকলেও চলতি বাজেটে এসে এর পরিমাণ আরো ৫ শতাংশ যোগ করা হয়। বাজেট ঘোষণার পর থেকে গ্রাহকরা বাড়তি কলরেটে কথা বলে আসলেও গত বৃহস্পতিবার থেকে মোবাইল কল, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরোপিত শুল্ক কিছুটা কমিয়ে আনা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও চূড়ান্ত বাজেট এবং অর্থবিলে সেটি ৩ শতাংশ কমানো হয়েছে।’

লেসারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেবে ফেসবুক!


      ড্রোন ও স্যাটেলাইট মারফত উচ্চগতির ইন্টারনেট দেয়ার জন্য লেসার প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা শুরু করে দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। তাদের সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, 

       আকাশ থেকে সাধারণের কাছে ডেটা পাঠানোর উপযোগী লেসার যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের কানেকটিভিটি ল্যাব কাজ করছে৷ এই প্রক্রিয়া চালু করা গেলে দূরে ডেটা পাঠানোর গতি অনেকটাই বাড়িয়ে দেবে৷’ সাধারণ মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করতে নতুন প্রযুক্তি তৈরি করছে সংস্থাটি৷ জুকেরবার্গ আরো জানিয়েছেন,

        আমাদের ইন্টারনেট ডট ওআরজি উদ্যোগের অংশ হিসাবে বর্তমান ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় যে সব মানুষ নেই তাদের সাথে যোগাযোগ করতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করার চেষ্টা চালাচ্ছি৷’ 

বাজারে ছাড়া হলো ২২ হাজার কোটি টাকার নতুন নোট


ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা মেটাতে বৃহস্পতিবার ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ভোগান্তি ছাড়া নোট সংগ্রহ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করলেও কয়েন নেয়া বাধ্যতামূলক থাকায় ক্ষোভ প্রকাশ করলেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদের আগে নতুন টাকা বিনিময়ের এই সময়ে অসাধু চক্রের দৌরাত্ম্য রোধে অমোচনীয় কালির ব্যবস্থা করার সাথে বাড়ানো হয়েছে নজরদারি।

প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩টি কাউন্টারের সামনে লম্বা লাইন, ঈদের আগে নতুন নোট নিতে আসা সাধারণ মানুষের। সাধারণ মানুষের উৎসব আমেজ ও বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে বৃহস্পতিবার ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। যা পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও সব শাখাসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে।

আর অন্য সময়ের মতো নতুন নোট বিনিময়ের প্রথমদিনে বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে অসাধু চক্রের আনাগোনা চোখে না পড়ায় সন্তুষ্টির কথা জানালেন নতুন নোট প্রত্যাশীরা।

তবে ১০ টাকার নতুন নোট পেতে আগামী ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এমন নোটিসের সাথে কয়েন নেয়া বাধ্যতামূলক করায় ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই।

এদিকে, একাধিকবার নতুন টাকা নিলে কোন শাস্তির বিধান না থাকলেও তা প্রতিরোধে নজরদারি বাড়ানোর সাথে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

তিনি বলেন, 'যার প্রয়োজন এবং যিনি টাকাটা নেবেন তার আঙুলে একটি অমোচনীয় কালি লাগিয়ে দেয়া যাতে তিনি দ্বিতীয়বার আর না আসতে পারেন'।

ফেসবুক তাদের লোগোতে সামান্য পরিবর্তন


আপনি কি ফেসবুকে কেনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? ফেসবুকের লোগোতে কোনোরকম হেরফের? ফেসবুকে অনেকটা সময় দিলেও সূক্ষ্ম বিষয়টি হয়তো অনেকেরই চোখে পড়েনি।

সম্প্রতি ফেসবুক তাদের লোগোতে সামান্য পরিবর্তন এনেছে। facebook শব্দের মধ্যে শুধু a ও b অক্ষর দুটি লেখার ধরণ পরিবর্তন করা হয়েছে।

এ ব্যাপারে ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোশ হিগিন্স বলেন, লোগোটিকে আরও বন্ধুসুলভ ও ব্যবহারকারীদের কাছাকাছি নিয়ে আসতেই এ পরিবর্তন।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর ২০০৫ সালে ফেসবুকের লোগোতে প্রথম পরিবর্তন আনা হয়। তারপর এখন এ পরিবর্তন আনা হলো।

ফেসবুকের প্রথম অক্ষর F, সাধারণত মোবাইল অ্যাপ ও প্রোফাইল ছবিতে দেখা যায়। তবে এতে কোনও পরিবর্তন আনা হয়নি।

দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড


দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫শ' ৩১ কোটি ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা গেছে, অনাবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ গত বছরে ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, হুন্ডি বা মানি লন্ডারিং এর বিরুদ্ধে নেয়া বিভিন্ন পদক্ষেপেই ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এছাড়া মনে করা হচ্ছে ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল মান রেমিট্যান্সের প্রবৃদ্ধিতে ইতিবাচক হিসেবে কাজ করেছে।

Thursday, July 2, 2015

২৫ জুলাই থেকে ভোটার তালিকার হালনাগাদ


 ২৫ জুলাই থেকে ২০১৫-১৬ বছরের ভোটার তালিকার হালনাগাদ শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে।২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারীরা এ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
সচিব জানান, ৭২ লাখ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে এবারের হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট, দ্বিতীয় ধাপে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং তৃতীয় ধাপে ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ করবেন। পরবর্তী সময়ে তথ্য প্রদানকারী নাগরিকরা নিবন্ধন কেন্দ্রে গিয়ে ১১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাদের নিবন্ধনের কাজ সম্পন্ন করবেন।

Tuesday, June 30, 2015

আজ এক সেকেন্ড সময় বেশি পাবেন


আজ ৩০ জুন দিনটি সেকেন্ডের হিসেবে হলেও সাধারণ দিনের তুলনায় একটু দীর্ঘ হবে। কারণ আজকের দিনটির সঙ্গে বাড়তি এক সেকেন্ড বা লিপ সেকেন্ড যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আজ আনুষ্ঠানিকভাবে দিনটির মেয়াদ এক সেকেন্ড বেশি হবে।
নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের পক্ষ থেকে ড্যানিয়েল ম্যাকমিলান জানিয়েছেন, পৃথিবীর ক্রমশ কমতে থাকা আহ্নিক গতির সঙ্গে তাল মেলানোর জন্য অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে। আজ রাত রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই পয়লা জুলাইয়ের সূচনা হবে না, এর জন্য বিশ্বের সর্বত্র আরও এক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, পৃথিবীর গতি একটু ধীর হচ্ছে৷ তাই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসিতে ১ সেকেন্ড যোগ করা হবে। জুন মাসে সাধারণত ৮৬,৪০০ সেকেন্ড থাকে। এবার তা হবে তার থেকে এক সেকেন্ড বেশি।
গবেষকেরা বলছেন, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিনই ১ সেকেন্ডের দুই হাজার ভাগের এক ভাগ করে কমে আসছে। সেই কারণেই হিসেব ঠিক রাখতে ওই ১ সেকেন্ড যোগ করা হবে। যদিও পারমাণবিক সময় (বা অ্যাটমিক টাইম, যা ইলেকট্রন কণার শক্তি পরিবর্তন বা ট্রানসিশন পদ্ধতিতে অ্যাটমিক ঘড়ির সাহায্যে মাপা হয়) একই থাকবে। সাধারণত, ঘড়িতে ২৩: ৫৯: ৫৯-এর পরই 00: 00: 00 অর্থাৎ পরের দিন হয়। কিন্তু ৩০ জুন ২৩: ৫৯: ৫৯ এর পর হবে ২৩: ৫৯: ৬০ এবং তার পরে হবে 00: 00: 00 অর্থাৎ পরের দিন, ১ জুলাই।
এর আগে, ১৯৭২ সালে প্রথম লিপ সেকেন্ড যোগ করা শুরু হয়। সর্বশেষ ২০১২ সালের ৩০ জুন লিপ সেকেন্ড হিসেবে এক সেকেন্ড যোগ করা হয়।
গবেষকেরা বলছেন, আমাদের ঘড়ি আমাদের পৃথিবীর চেয়ে নিখুঁত সময় মেনে চলে। অ্যাটমিক ঘড়ি মেনে চলে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি যা সিজিয়াম অ্যাটমের পরিবর্তনের ওপর নির্ভর করে সেকেন্ডের দৈর্ঘ্য নির্ধারণ করে থাকে। অ্যাটমিক সময়ে এক সেকেন্ড সময় হারাতে লাখ বছর লেগে যাবে। কিন্তু আমাদের পৃথিবী এই নিয়মের ধার ধারে না। বরং পৃথিবীর গতি কিছুটা কমছে। এতে পৃথিবীর ঘুর্ণন গতির সঙ্গে ঘড়ির সময় মিলিয়ে না রাখলে পৃথিবীর আসল আচরণের সঙ্গে ঘড়ির সময় মিলবে না।

Monday, June 29, 2015

আসছে জাতীয় পরিচয় পত্রের 'স্মার্ট' রূপ



নতুন রুপে আরো স্মার্ট হয়ে আসছে জাতীয় পরিচয় পত্র। স্মার্টকার্ড নামে দশ সংখ্যার এই নতুন এই জাতীয় পরিচয় পত্রে আগের মত ১৩ কিংবা ১৬ ডিজিটের লম্বা লাইন আর রাখা হচ্ছে না। দেখতে অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের আদলেই তৈরি করা হচ্ছে এটিকে। তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে অনেক। সম্প্রতি নির্বাচন কমিশনের এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণপূর্বক মিডিয়াকে জানানো হয় বিষয়গুলি। চলতি বছরেই নাগরিকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দিতে পারবে বলেও আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশের নয় কোটি ৬২ লাখ ভোটারকেই দেয়া হবে এই স্মার্ট কার্ড। পাশাপাশি দেয়া হবে যাদের বয়স ইতোমধ্যে পনেরোতে এসে পড়েছে। এজন্য আগামী ১৫ জুলাই থেকে পনেরো বছর বয়সীদের তথ্য সংগ্রহের কার্যক্রমে নেমে পড়বে ইসি। দশ ডিজিটের এই স্মার্ট কার্ডটিই বাংলাদেশের নাগরিকত্বের প্রাথমিক প্রমান বহন করবে। স্মাট কার্ডের ১০ সংখ্যার নাম্বারটি ব্যবহার করে দেশের একজন নাগরিকে মৃত্যু পর্যন্ত নাগরিকের সব রকমের সুযোগ-সুবিধা নিতে পারবে।
স্মার্ট কার্ডের দশ সংখ্যার মধ্যে শেষ সংখ্যাটি ‘চেকসাম’ হিসেবে ব্যবহৃত হবে। দশ ডিজিটের প্রথমে কোন জিরো থাকবে না এবং একই ডিজিট চারবারের অধিক ব্যবহারও হবে না। স্মার্ট কার্ডের নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত সংখ্যাকে ক্রমানুসারে বসাতে সংশ্লিষ্ট কমিটিকে নিষেধাজ্ঞা প্রদান করেছে সিইসি। পূর্বের চেয়ে সম্পূর্ণই আলাদা প্রকৃতির একটি নাগরিক পরিচয় পত্র হবে এটি। বর্তমান পরিচয়পত্রে স্বামী- স্ত্রীর নাম লিখার অপশন থাকলেও নতুন এনআইডি কার্ডে দৃশ্যমান থাকবে না সে অপশন। কারণ হিসেবে বলা হয়েছে স্বামী স্ত্রী পরিবর্তনশীল। এ সম্পর্কগুলো যে কোন সময় পরিবর্তিত হতে পারে। তবে কার্ডের যে মাইক্রোচিপস রয়েছে তাতে উল্লেখ থাকবে সব তথ্য। পিতা মাতার অপশনটি আগেরটির মতই দৃশ্যমান রাখা হবে।
নির্বাচন কমিশনের প্রধান কাজী রকিবুদ্দীন আহমদ নতুন এই স্মার্টকার্ডের সুবিধা সম্পর্কে বলেন, নতুন এনআইডি কার্ডধারী একজন নাগরিক দেশের মোট পঁচিশটি কাজে এটি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে সরকারি সব অনলাইন সুবিধা, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সম্পত্তি কেনাবেচা, টিআইএন প্রাপ্তি, বিয়ে রেজিস্ট্রেশন, ই-পাসপোর্ট, ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণগ্রহণ , সরকারি ভাতা উত্তোলন, সহায়তা প্রাপ্তি, বিআইএন, শেয়ার-বিও একাউন্ট, ট্রেড লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, বীমা স্কিম, ই-গভর্নেন্স, গ্যাস-বিদ্যুত্ সংযোগ, মোবাইল সংযোগ, হেলথ কার্ড, ই ক্যাশ, ব্যাংক লেনদেন ও শিক্ষার্থীদের ভর্তির কাজ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ।

Friday, June 26, 2015

ওয়ান টেরাবাইট গতি নিয়ে আসছে ফাইভ-জি

খুব বেশি দিন হয়নি থ্রি-জি গতির ইন্টানেটের বয়স। ১৯৮০র দশকে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা থ্রি-জি প্রযুক্তির উদ্ভাবন হয়। উদ্ভাবনের পর থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশে ইন্টারনেট পরিচালিত হচ্ছে এই প্রযুক্তিতে। থ্রি-জি সেবা সমগ্র পৃথিবীতে বিস্তৃত হওয়ার আগেই প্রযুক্তিবিদরা নিয়ে আসেন আরো দ্রুত গতির ইন্টারনেট ব্যবস্থা ফোর-জি। বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে এই ফোর-জি গতির ইন্টারনেট ব্যবস্থা প্রচলিত রয়েছে।
সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ফোর-জি টপকে ফাইভ-জি গতির ইন্টারনেট আনার চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সানদিয়াগোতে অনুষ্ঠিত এক সম্মেলনে এ ঘোষণা দেয় আইটিইউ। এবং সম্মেলনে ১২ সদস্যদলের একটি দল এই ফাইভ-জি নিয়ে একটি খসড়াও তৈরি করেন। এই খসড়াতে পুরো পৃথিবীকে ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় আনার জন্য টেলিকম কোম্পানিগুলোকে কী কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে বিস্তারিত লিপিবদ্ধ করা হয়।
বিষয়টি নিয়ে আইটিইউ মুখপাত্র মিডিয়াকে জানান, এটি একটি দীর্ঘমেয়দী পরিকল্পনা। আমরা চাচ্ছি চলতি মাস থেকেই ফাইভ-জি নিয়ে কাজ করতে। চলতি বছরের অক্টোবরে বিশ্বের ১৯৩টি টেলিকম প্রতিষ্ঠানের সাথে আলোচনায় বসা হবে। সেখানে যদি সবাই ফাইভ-জি নিয়ে ঐক্যমতে আসে তাহলে ২০২০ সালের মধ্যেই পৃথিবী উপভোগ করতে পঞ্চম প্রজন্মের গতির ইন্টারনেট।
উল্লেখ্য, বর্তমানে উন্নত দেশগুলোতে যে ফোরজি গতির ইন্টারনেট প্রযুক্তি চালু আছে সেটি সর্বোচ্চ ১জিবিপিএস পর্যন্ত স্পিড দিতে সক্ষম হয়। আর ফাইভজি প্রযুক্তির ইন্টারনেটের গতি হবে এ স্পিডের প্রায় বিশগুন বা এক টেরাবাইট।

Thursday, June 25, 2015

আগস্টের মধ্যেই নাগরিকদের হাতে স্মার্ট কার্ড


চলতি বছরের আগস্টের মধ্যেই নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র তথা স্মার্ট কার্ড তুলে দেওয়া প্ররিকল্পনা করছে ইসি । আর এ জন্য সব রকম প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিরাজুল ইসলাম বলেন, স্মার্ট কার্ড দেওয়ার জন্য মেশিন বাসানো না হলেও অন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেশিন ইনস্টল করার কাজও চলছে। সার্বিক প্রস্তুতি চূড়ান্ত। স্মার্ট কার্ড দ্রুতই নাগরিকদের মধ্যে সরবরাহ হবে।
সচিব বলেন, রোজার ঈদের পর থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এক্ষেত্রে ১৫ বছর বয়সীদেরও কার্যক্রমে সংযুক্তের চিন্তা করছি আমরা । আগামী বৃহস্পতিবার বা রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জানিয়ে দেওয়া হবে।

Tuesday, June 23, 2015

উইন্ডোজ ১০ ফ্রি পাবেন যেভাবে

উইন্ডোজ ১০ ফ্রি পাবেন যেভাবে
উইন্ডোজ ৭ ও ৮.১ ব্যবহারকারীদের বিনা মূল্যে উইন্ডোজ ১০ ডাউনলোড করার সুযোগ দিচ্ছে মাইক্রোসফট।উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণটি বিনা মূল্যে হালনাগাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। শর্ত হচ্ছে, যাঁরা উইন্ডোজ ১০ এর প্রিভিউ সংস্করণটি পরীক্ষা করবেন কেবল তাঁরাই বিনা মূল্যে উইন্ডোজ ১০ পাবেন। এটা মনে রাখতে হবে যে যাঁরা আসল উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাঁরাই কেবল এই হালনাগাদ পাবেন। অর্থাৎ পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য কোনো সুখবর নেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ ১০ এর সর্বশেষ প্রিভিউ (বিল্ড ১০১৩০) সংস্করণ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁদের মেশিনে ডাউনলোড করবেন এবং উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের জন্য নিবন্ধন করবেন তাঁরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণ পেয়ে যাবেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এখন প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করে নিলে বিনা মূল্যে যে উইন্ডোজ ১০ মিলবে সেটি আসল সফটওয়্যার হবে।
মাইক্রোসফটের কর্মকর্তা গ্যাব আল টুইটারে একটি টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া একটি ব্লগ পোস্টের মাধ্যমে মাইক্রোসফট তাদের পরীক্ষামূলক সংস্করণ নিয়ে কিছু পরিবর্তন আসছে বলেও উল্লেখ করেছে।
২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে মাইক্রোসফট। ১৯ জুন মাইক্রোসফট এক ব্লগ পোস্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা জানিয়ে লিখেছে, প্রিভিউ সংস্করণ পরীক্ষা করে দেখলে তাঁদের বিনা মূল্যে আসল উইন্ডোজ দেওয়া হবে।
এর আগে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদেরও বিনা মূল্যে উইন্ডোজ দেওয়ার কথা বলেছিল মাইক্রোসফট কর্তৃপক্ষ। পরে গত মাসে সেই অবস্থান থেকে সরে এসে পাইরেটেড উইন্ডোজ ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করে কীভাবে আসল সফটওয়্যার কিনতে হবে সে নির্দেশনা দেওয়ার কথা বলেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
বিস্তারিত জানার জন্য যেতে পারেন মাইক্রোসফটের ওয়েবসাইটে (http://www.microsoft.com/en-us/windows)