Wednesday, August 26, 2015

ঢাবি ভর্তি পরীক্ষায় এবার আসন ৬৬৫৫ টি


ঢাবি: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ছয় হাজার ৬৫৫ আসনের বিপরীতে আবেদন করতে পারবে চার লাখ ৫৪ হাজার ৬৯৬ জন। যার ফলে  একটি আসনের বিপরীতে লড়বে ৬৮ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইন ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘চ’-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী হবে ৪ লাখ ৪৮ হাজার ৩৯৩ জন। এ ইউনিটে প্রতি আসনে লড়বে ৩ হাজার ৩২১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগের জন্য ‘ক’-ইউনিটে মোট আসন ১ হাজার ৬৬০টি। আবেদন করতে পারবে ৫৭ হাজার ৬৪৩ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য লড়বে ৫৯ জন ভর্তিচ্ছু।

মানবিকের জন্য ‘খ’ ইউনিটে ২ হাজার ২৪০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৭৩ জন। এ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৬৭ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষার জন্য ‘গ’-ইউনিটে এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ৯৬ হাজার ৬২৯জন। এখানে প্রতি আসনে বিপরীতে লড়বে ৮৩জন শিক্ষার্থী।

সকল বিভাগের জন্য সম্মিলিত ‘ঘ’-ইউনিটে এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী ২ লাখ ৫৪ হাজার ৮৪৮ জন। এই ইউনিটে এক আসনের জন্য লড়বে ১৭৮ জন।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা লিখিত ১০ অক্টোবর শনিবার, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১৭ অক্টোবর শনিবার, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা : ক-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০ পয়েন্ট।

খ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.০ পয়েন্ট। গ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। চ-ইউনিটের অধীনে পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোন একটি নূন্যতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫ পয়েন্ট।

ঘ-ইউনিটের মানবিক শাখায় থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭ পয়েন্ট।  বিজ্ঞান থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮ পয়েন্ট।  ব্যবসায় শিক্ষা থেকে আগতদের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট -৩) এর নীচে নয়।

Monday, August 17, 2015

এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে চ্যালেঞ্জ করে ৩ লাখ ছাত্র/ছাত্রীর আবেদন


এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে দশ শিক্ষা বোর্ডে তিন লাখ ১০ হাজার ৭৯টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের বলেন, পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১০ বোর্ডে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন। মোট জিপিএ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
অনুত্তীর্ণ ও প্রত্যাশিত ফল না আসা শিক্ষার্থীরা ফল চ্যালেঞ্জ করে ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলে আবেদন করেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পুনঃনিরীক্ষার আবেদনের জন্য প্রতিটি বিষয় ও প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়। তবে যেসব বিষয়ের দুটি বিষয় (প্রথম ও দ্বিতীয়) রয়েছে যে সকল বিষয়ে প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।

Sunday, August 9, 2015

HSC/Alim/Equivalent result 2015

Education Board Bangladesh

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

 
Archive
 
         
  Examination :  
  Year :  
  Board :  
  Roll :  
  3 + 4 =  
       
         
 
 
 
     
  HSC/Alim/Equivalent result 2015 will be published after 02.00pm on 09 August 2015  
     
 
 
Teletalk Bangladesh Ltd.
 
 

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

 
Archive
 
     
 Examination: 
 Year: 
 Board: 
 Roll: 
 4 + 8= 
     
     
 
 
 
   
 HSC/Alim/Equivalent result 2015 will be published after 02.00pm on 09 August 2015 
   
 
 
Teletalk Bangladesh Ltd.