Monday, September 21, 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

আজ ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
আজ ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
শীর্ষ নিউজ,ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হবে। এ দিন রাত ৮টায় সারা দেশে একযোগে ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info 
 থেকে সরাসরি ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া যেকোন মোবাইল থেকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে যেকোন মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No  লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল পাওয়া যাবে।

এ বছর সারা দেশে এক হাজার ৬৮১টি কলেজের পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী মোট ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হয়। ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

NU Results Archive

Monday, September 14, 2015

২৩ সেপ্টেম্বর হজ ও ২৪ সেপ্টেম্বর সৌদি আরবে ঈদুল আযহা


আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হবে এবং ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে। সৌদি কর্তৃপক্ষ রোববার এ ঘোষণা দিয়েছেন বলে আল আরাবিয়্যা চ্যানেল জানিয়েছে।

সূত্র : আরব নিউজ ও সৌদি গেজেট - See more at: 

Monday, September 7, 2015

আবারো নিবন্ধন ১৩ কোটি সিমের


আবারো দেশের প্রায় ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহককে সিমকার্ড নিবন্ধন করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে এটি সম্পন্ন করা হবে।

পাশাপাশি প্রথমবারের মতো মোবাইল সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত ডিলার ও খুচরা বিক্রেতাদেরও তালিকা তৈরি করা হবে। এ তালিকা অনুযায়ী বিক্রেতারাও নিবন্ধিত হবেন। নতুন সিমকার্ড বিক্রির ক্ষেত্রে গ্রাহক নিবন্ধনের সময় বিক্রেতার নাম-ঠিকানাও সংরক্ষণ করতে হবে অপারেটরদের।

নিবন্ধনবিহীন সিমকার্ড ও ভুয়া নিবন্ধনসম্পন্ন সিমকার্ড বিক্রি বন্ধেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক সমকাল।