Friday, July 3, 2015

কমছে মোবাইলে কথা বলার খরচ


চলতি বছরের বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বাংলাদেশ সরকার। বাজেট উথাপনে এ ঘোষণার পর থেকেই গ্রাহকদের কথা বলার উপর বাড়তি কলরেট একযোগে কার্যকর করে দেশের সবকটি মোবাইল অপারেটর। বিষয়টি নিয়ে বাজেটের পর থেকেই বেশ আলোচনা – সমালোচনা হয় গ্রাহক এবং অর্থনীতিবিদদের মধ্যে থেকে। তার ভিত্তিতেই এবার প্রস্তাবিত বাজেটে নির্ধারিত শুল্কের পরিমাণ কমিয়ে ২ শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এতোদিন মোবাইলে কথা বলার উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপিত থাকলেও চলতি বাজেটে এসে এর পরিমাণ আরো ৫ শতাংশ যোগ করা হয়। বাজেট ঘোষণার পর থেকে গ্রাহকরা বাড়তি কলরেটে কথা বলে আসলেও গত বৃহস্পতিবার থেকে মোবাইল কল, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আরোপিত শুল্ক কিছুটা কমিয়ে আনা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকদের কথা বলার উপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও চূড়ান্ত বাজেট এবং অর্থবিলে সেটি ৩ শতাংশ কমানো হয়েছে।’

লেসারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেবে ফেসবুক!


      ড্রোন ও স্যাটেলাইট মারফত উচ্চগতির ইন্টারনেট দেয়ার জন্য লেসার প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা শুরু করে দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। তাদের সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, 

       আকাশ থেকে সাধারণের কাছে ডেটা পাঠানোর উপযোগী লেসার যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের কানেকটিভিটি ল্যাব কাজ করছে৷ এই প্রক্রিয়া চালু করা গেলে দূরে ডেটা পাঠানোর গতি অনেকটাই বাড়িয়ে দেবে৷’ সাধারণ মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করতে নতুন প্রযুক্তি তৈরি করছে সংস্থাটি৷ জুকেরবার্গ আরো জানিয়েছেন,

        আমাদের ইন্টারনেট ডট ওআরজি উদ্যোগের অংশ হিসাবে বর্তমান ওয়্যারলেস নেটওয়ার্কের আওতায় যে সব মানুষ নেই তাদের সাথে যোগাযোগ করতে ড্রোন ও স্যাটেলাইটের ব্যবহার করার চেষ্টা চালাচ্ছি৷’ 

মাত্র ৯৯ রানেই অলআউট বিসিবি একাদশ


সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ১৮ ওভারে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের পেসারদের দ্রুতগতি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। বিশেষ করে তরুণ পেসার ক্যাবিসো রাবাদার বলে আবুল হাসানের লেগ স্ট্যাম্প উপড়েও বলটি সীমানা বাইরে চলে যাওয়া প্রোটিয়া পেস অ্যাটাকের প্রতীক হয়ে থাকলো।

খেলার তৃতীয় ওভারে কাইল অ্যাবোটের জোড়া শিকার হন রনি তালুকদার (১) ও এনামুল হক (৩)। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামা অধিনায়ক ইমরুল কায়েস রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫৮ রানে ও ব্যক্তিগত ২৯ রানে (২৪ বলে) ওয়াইসের বলে আউট হন তিনি। এরপর পেসার ওয়াইস ও স্পিনার ফাঙ্গিসোর বলে দ্রুত বিদায় নিতে থাকেন ব্যাটসম্যানরা।শেষ পর্যন্ত ৯৯ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।

বিসিবির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া শুভাগত হোম করেন ১৮ রান। ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ডেভিড ওয়াইস। এছাড়া কাইল অ্যাবোট ও ফাঙ্গিসো নেন দুটি করে উইকেট।